Human Rights Watch লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Human Rights Watch লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

Bangladesh: Death Sentence Violates Fair Trial Standards : Human Rights Watch


September 18, 2013
“Human Rights Watch has long called for justice for the 1971 atrocities, but justice requires fair trials and due process of law. Changing the law and applying it retroactively after a trial offends basic notions of a fair trial under international law.”
Brad Adams, Asia Director 
 
(New York) – The death sentence against Abdul Qader Mollah, a leader of the Jamaat-e-Islami party convicted of war crimes during the 1971 war of liberation, is based on the retroactive application of amended legislation after the conclusion of his trial and violates international fair trial standards to which Bangladesh is a party, Human Rights Watch said today.

Human Rights Watch has long supported efforts to deliver accountability for the atrocities committed during Bangladesh’s war of independence and to ensuring meaningful justice for victims and survivors through fair and transparent trials which meet the highest standards. Human Rights Watch takes no position on the guilt or innocence of any of the accused at the International Crimes Tribunal (ICT) of Bangladesh.

“Human Rights Watch has long called for justice for the 1971 atrocities, but justice requires fair trials and due process of law,” said Brad Adams, Asia Director. “Changing the law and applying it retroactively after a trial offends basic notions of a fair trial under international law.”
On February 5, 2013, Mollah was sentenced to life in prison by the International Crimes Tribunal (ICT), a domestic court holding trials for the atrocities in Bangladesh’s 1971 war of liberation from West Pakistan.He was convicted on five of six counts, including murder and rape as crimes against humanity and war crimes. He was acquitted on one count of murder. Government officials, members of the ruling Awami League party, and segments of the public reacted with outrage that Mollah was not sentenced to death. Large crowds assembled in the Shahbag area of Dhaka demanding the death penalty.
The government responded by proposing amendments to the ICT law, allowing the prosecution to appeal the sentence and decreasing the time for an appeal from 90 days to 60 days. Until the Mollah case, the prosecution was only allowed to appeal if the accused was acquitted. 90 days were allowed for appeals. The amendments were adopted on February 17. On September 17, the Appellate Division of the Supreme Court reversed the life sentence on Mollah and imposed the death penalty for murder and rape as crimes against humanity.Human Rights Watch said that the amendments are a clear violation of the International Covenant on Civil and Political Rights (ICCPR), to which Bangladesh is a state party.

An amendment to the Bangladeshi constitution which strips those accused of war crimes of certain fundamental rights should be repealed to ensure equality and due process of law. Although the Bangladeshi constitution contains a safeguard against retroactive application of laws, the amendment removes these protections from those accused of war crimes. Human Rights Watch has long called for the repeal of this amendment as it violates international law.
“The prohibition against retroactive application of laws is a universal protection for everyone against the abuse of laws,” said Adams. “Without this protection, governments would simply keep amending laws whenever faced with a verdict they didn’t like.”
Human Rights Watch is opposed to the death penalty in all circumstances since it is an irreversible, cruel, and degrading punishment.
The United Nations Human Rights Committee, which interprets the ICCPR, has said that “in cases of trials leading to the imposition of the death penalty scrupulous respect of the guarantees of fair trial is particularly important” and that any death penalty imposed after an unfair trial would be a violation of the right to a fair trial.
“In cases involving the death penalty adherence to fair trial standards is more important than ever,” said Adams. “Instead of giving in to public pressure, the government should now seize this moment to join the international trend in doing away with this barbaric practice.”

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না: ট্রাইব্যুনালের নোটিশ জারি

 ২.০৯.১৩
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ আদেশ দেন।

হিউম্যান রাইটস ওয়াচের বোর্ড অব ডিরেক্টরস, এশিয়া অঞ্চলের নির্বাহি পরিচালক ব্রাড এডামস ও এশিয়া অঞ্চলের সহকারি স্টর্ম পিভ  আগামী তিন সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এরপর আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এছাড়া বিবাদীদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রাইব্যুনালের জারি করা নোটিশ সরবরাহ করতে বলা হয়েছে।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, অধ্যাপক গোলাম আযমের মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে অনৈতিকভাবে পাঁচটি অবৈধ মন্তব্য করা হয়েছে  এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারধীন দুটি মামলার বিষয়বস্তু নিয়ে মনগড়া মন্তব্য করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও সত্য অনুসন্ধানের প্রক্রিয়া অবলম্বন না করে মনগড়া ভিত্তিহীন, মিথ্যা, দূরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রকাশ করে উদ্দেশ্যমূলকভাবে বিচারকদের  ভূমিকা এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ ইচ্ছাকৃত এবং অনৈতিকভাবে তাদের প্রকাশিত প্রতিবেদন দ্বারা যুগপৎ দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের  সুনাম ও মর্যাদা হানি করেছে।
এজন্য বিবাদীগণের প্রতি নোটিশ ইস্যু করা হলো। কেন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারা অনুযায়ী আদালত অবমাননার অভিযোগে বিচার প্রকৃয়া শুরু করা হবেনা তার জবাব দিতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েব সাইটে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় নিয়ে যেসব প্রশ্ন তুলেছে তা অনৈতিক। অভিযোগের পে তারা কোন ব্যাখ্যা দিতে পারেনি। ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত এই সংস্থাটির কোন সদস্য বা পর্যবেক স্বশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তাদের এমন প্রতিবেদন আদালতের সম্মান ুণœ করেছে। তাই তাদেরকে শোকজ করা হলো।
পরে ট্রাইবুন্যাল থেকে বের হয়ে এসে রাষ্ট্রপরে আইনজীবী (প্রসিকিউটর) তুরিন আফরোজ বলেন, ট্রাইব্যুনাল হিউম্যান রাইটস ওয়াচকে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে তা সারা বিশ্বে এক নতুন নজির হয়ে থাকবে। একটি দেশের বিচারব্যবস্থাকে কোন আন্তর্জাতিক সংগঠন অসম্মান করলে তাকেও যে জবাবদিহীতা করতে হয় তা আজ বাংলাদেশের মাধ্যমে পুরো পৃথিবী দেখলো।      

চলতি মাসের  ১৬ তারিখ হিউম্যান রাইটস ওয়াচ তাদের নিজস্ব ওয়েবসাইটে অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়ার তীব্র সমালোচনা করে বিবৃতি প্রদান করে। এতে বলা হয়-  অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়া মারাত্মক ত্রুটিপূর্ন ছিল এবং ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে দ্বিতীয় যে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয় তাহল-ট্রাইব্যুনালের বিচারকদের সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আতাত ছিল এবং বিচারপকরা রাষ্ট্রপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছেন।
এ কারনে গত ২০ আগস্ট রাষ্ট্রপক্ষ হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে ট্রাইব্যুনালে। ২২ তারিখ রাষ্ট্রপক্ষ আবেদনের ওপর শুনানী পেশ করার পর আজ হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে নোটিশ জারি করা হল।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

প্রধানমন্ত্রীকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি// ১৯৭৩ সালের আইন সংশোধন না হলে বিচার নিরপেক্ষ হিবেনা

19/4/11
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধাপরাধ বিচারের লক্ষ্যে প্রণীত ১৯৭৩ সালের আইন এবং আইনের বিধিবিধান সংশোধনের দাবি জানিয়েছে।  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বরাবর লিখিত  চিঠিতে এ দাবি জানিয়ে বলা হয়, অন্যথায়    নিরপেক্ষ বিচারের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ড রয়েছে তা বিদ্যমান আইনটি  পূরণ করবেনা। একই চিঠিতে তিনি ন্যায় বিচারের লক্ষ্যে বাংলাদেশের সংবিধান সংশোধনেরও দাবি জানিয়েছেন।

সংস্থার এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রাড এডামস লিখিত এ চিঠি গত ১৮ মে ২০১১  প্রধানমন্ত্রী ছাড়াও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র  মন্ত্রী এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও রেজিস্ট্রার বরাবার পাঠানো হয়। স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচারের দাবি জানিয়ে চিঠিতে বলা হয় যুদ্ধপরাধ,  গণহত্যা এবং  মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা স্পষ্ট করতে হবে আইনে। তাছাড়া ১৯৭৩ সালের আইনকে সুরক্ষার জন্য বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী এনে ৪৭ ধারায় যেসব সংযোজনী আনা হয়েছিল তাও বাতিল করতে হবে। বিচারকে স্বচ্ছ নিরপেক্ষ করতে এবং অভিযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক স্বীকৃত যেসব অধিকার রয়েছে তা বহাল রেখে ১৯৭৩ সালের আইন এবং আইনের বিধিবিধান সংশোধনের দাবি জানানো হয়েছে চিঠিতে।  তিনি বলেন আদালতে এমন কোন বিচারক নিয়োগ দেয়া উচিত নয় যাদের বিচার নিয়ে  কোন  ধরনের সন্দেহ দেখা দিতে পারে।

যুদ্ধাপরাধ তথা মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার অনুষ্ঠানকে স্বচ্ছ  এবং নিরপেক্ষ করার জন্য ব্রাড এডামসের চিঠিতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আইনের  ৬ (৮) ধারা সংশোধন। এ ধারায় বলা হয়েছে ট্রাইব্যুনালের  গঠন,  এবং ট্রাইব্যুনালে চেয়ারম্যান, মেম্বার নিয়োগ এবং তাদের  বিষয়ে কোন আপত্তি তুলতে পারবেনা অভিযুক্ত পক্ষ।  ইন্টারন্যাশনাল কভেন্যান্ট  অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিআরপি)’র ১৪ (১) ধারা  অনুযায়ী ৬(৮) ধারা সংশোধন করতে হবে।
বাংলাদেশ সংবিধানের ৪৭ (ক) ধারা বাতিল করতে হবে। ৪৭ ক (২) অনুচ্ছেদে বলা হয়েছে  “এই সংবিধানে যাহা বলা হাইয়াছে, তাহা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের  (৩) দফায় বর্ণিত কোন আইন প্রযোজ্য হয়,  এই সংবিধানের  অধীন কোন প্রতিকারের জন্য সুপ্রীম কোর্টে আবেদন করিবার কোন অধিকার সেই ব্যক্তির থাকিবেনা।”

চিঠিতে বলা হয়েছে ১৯৭৩ সালের সংবিধানে নতুনভাবে সংযোজিত ৪৭  ক (১) অনুচ্ছেদের মাধ্যমে  সংবিধানে অন্যান্য যেসব মৌলিক মানবাধিকার রক্ষার নিশ্চয়তা প্রদান করা হয়েছে তাও কেড়ে নেয়া হয়েছে  নির্দিষ্ট কিছু  লোকের ক্ষেত্রে।  অথচ সংবিধানে বলা হয়েছে সকলেরই আইনের সমান আশ্রয়লাভের অধিকার আছে এবং তা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি তার অধিকার রক্ষার জন্য হাই কোর্টে আবেদন করার অধিকারসহ সংবিধানের ৩১, ৩৩, ৩৫ এবং ৪৪ ধারায় যেসব  অধিকার দেশের সকল নাগরিকের ক্ষেত্রে প্রদান করা হয়েছে তা  সংবিধানের ৪৭ (১) ধারার মাধ্যমে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্র থেকে কেড়ে নেয়া হয়েছে।

আইসিসিআরপির ১৪ ধারা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ৫৫ ও ৬৭ ধারায় বর্ণিত অভিযুক্ত ব্যক্তির অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে।

এডামস ব্রাড তার চিঠিতে উল্লেখ করেণ, মানবাধিকার এবং আর্ন্তাজাতিক  বিভিন্ন আইনে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ। এসব আইন এবং চুক্তি ছাড়াও বাংলাদেশের সংবিধানে যে মৌলিক মানবাধিকার রক্ষার ঘোষনা দেয়া হয়েছে তার সাথে সমন্বয়  করে ১৯৭৩ সালের যুদ্ধাপরাধ আইনের সংশোধন করা উচিত। ইতোমধ্যে ১৯৭৩ সালের আইন এবং আইনের বিধিবিধানের যেসব সংশোধন করা হয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আইনটির আরো সংশোধন না হলে স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচারের আন্তর্জাতিক স্বীকৃত যে মানদণ্ড রয়েছে তা ১৯৭৩ সালের আইন  পূরণ করতে পারবে  বলে আমাদের মনে হয়না এবং এ বিষয়ে আমরা  উদ্বিগ্ন।  তিনি বলেন, ১৯৭৩ সালের আইন প্রণীত হওয়ার পর বিশ্বে বেশ কয়েকটি আন্তর্জাতিক আদালত গঠন এবং  বিচার অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালের আইনে যে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের কথা বলা হয়েছে ঐসব আন্তর্জাতিক আদালতেও এসব অপরাধের বিচার হয়েছে।  যেমন যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার জন্য গঠিত ইন্টারন্যাশনাল ক্রিমানাল কোর্ট, সিয়েরালিওনে স্পেশাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল ক্রিমানাল কোর্ট। এসব আদালতে বিচারের যে আওতা, অপরাধের যে সংজ্ঞা   নির্ধারণ করা হয়েছে এবং আন্তর্জাতিক মান রক্ষা করা হয়েছে বাংলাদেশের তা আমলে নেয়া উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের লক্ষ্যে।

 বাংলাদেশ আইসিসিআরপির একটি পক্ষ হওয়ায় নিরপেক্ষ বিচার অনুষ্ঠান এবং অভিযুক্ত ব্যক্তিদের অধিকার রক্ষায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেণ তিনি।


ব্রাড এ্যাডামসের চিঠিতে  অপরাধের সংজ্ঞা, বিচারক, বিচার প্রকৃয়া, অভিযুক্তদের অধিকার রক্ষা, বাংলাদেশের সংবিধানে ঘোষিত মৌলিক মানাবধিকার এবং ৪৭ (ক) ধারা সংযোজন,  স্বাক্ষীদের  নিরাপত্তা, জামিন, বিচারের আওতা, আটক ব্যক্তিদের চিকিৎসা, তদন্ত, মৃত্যুদণ্ড প্রভৃতি  ১২ টি  বিষয়ে দফাভিত্তিক সুপারিশ পেশ করা হয় ।

ব্রাড বলেন আইসিসির ২৬ ধারায়  উল্লেখ  করা হয়েছে  “অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের নিচে ছিল তাদেরকে আদালত বিচারের আওতায় আনতে পারবেনা”। বাংলাদেশেও যুদ্ধাপরাধ  বিচারের লক্ষ্যে প্রণীত আইনে এ জাতীয় ধারা সংযোজন করতে হবে।

আইনে বলা হয়েছে বিচারে আসামী  দোষী সাব্যস্ত হওয়ার পর কেবল মাত্র আপীল বিভাগে আবেদন করতে পারবে। কিন্তু আন্তর্জাতিক আদালতে বিচার চলাকালেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপিল চেম্বারে পেশ করতে পারে। মধ্যবর্তী জামিনের জন্য একটি  বিশেষ আপিল আদালত গঠন করা দরকার।

কনভেনশন এগেনেস্ট টরচার (ক্যাট) এর বাংলাদেশ একটি পক্ষ।  ক্যাট চুক্তিতে বলা হয়েছে জোর করে, নির্যাতন করে, বল প্রয়োগ করে আসামীর কাছ থেকে তথ্য আদায় করা যাবেনা। বাংলাদেশে তথ্য আদায়ের জন্য নির্যাতনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ বিষয়টি সংশোধন করা দরকার।

চিঠিতে ব্রাড উল্লেখ করেণ,     ১৯৭৩ সালের আইনে  যুদ্ধাপরাধ, গনহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে বর্ণিত অন্যান্য অপরাধের বিচার এবং আদালত গঠনের কথা বলা হয়েছে। কিন্তু আইনে এসব অপরাধের কোন সুষ্পষ্ট সংজ্ঞা এবং ব্যাখ্যা বিশ্লেষন নেই। আইসিসি, আইসিসিপিআর ধারা অনুযায়ী অপরাধের সংজ্ঞা স্পষ্ট করে আইন সংশোধনের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন এমন কোন বিচারক নিয়োগ দেয়া উচিত নয় যাদের বিচার নিয়ে কোন ধরনের সন্দেহ সৃষ্টি হতে পারে। আইনের ৬(৮) ধারায় বলা হয়েছে ট্রাইব্যুনালের গঠন, চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগ নিয়ে কেউ কোন আপত্তি তুলতে পারবেনা।  অথচ  রোম সংবিধি অনুযায়ী আসামী এবং আইনজীবী উভয় পক্ষ থেকে বিচারককে অযোগ্য ঘোষনার দাবি করার অধিকার রয়েছে। তাই ৬(৮) ধারা নিয়ে আমরা খুব  উদ্বিগ্ন  এবং এটি সংশোধন করা উচিত।

অভিযুক্তদের অধিকার রক্ষায় আইন এবং আইনের বিধিবিধান সংশোধনের দাবি জানিয়ে বলা হয় আইসিসি অনুযায়ী  কাউকে দোষ শিকারে বাধ্য করা যাবেনা, নিরব থাকার অধিকার দিতে হবে। আসামী পক্ষকে মামলার জন্য প্রস্ততি গ্রহনে পর্যাপ্ত সময় দিতে হবে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে তাকে স্পষ্ট করে জানাতে হবে। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত আসামী সম্পূর্ণ নিদোষ এ মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

হিউম্যান রাইটস ওয়াচ বিষয়ে শুনানী অনুষ্ঠিত///২ সেপ্টেম্বর আদেশ/// শুনানীতে হিউম্যান রাইটস ওয়াচ এর বিরুদ্ধে তীব্র সমালোচনা

মেহেদী হাসান, ২২/৮/২০১৩
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের শুনানী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা  হবে কি-না সে বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর আদেশ দেয়া হবে।

হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে বিচার প্রকৃয়া শুরুর জন্য রুল জারি এবং ব্যবস্থা গ্রহনের জন্য দায়েরকৃত মামলার ওপর আজ  রাষ্ট্রপক্ষ দীর্ঘ শুনানী পেশ করে। তিন ঘন্টার শুনানীতে রাষ্ট্রপক্ষ হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে তীব্র সমালোচনাসহ অনেক নেতিবাচক কর্মকান্ডের বিবরন তুলে ধরে। সংগঠনটির বিরুদ্ধে অনৈতিক উপায়ে ফান্ড সংগ্রহ, যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিষয়ে তদেন্তর জন্য নাজিপন্থীদের নিয়োগ, সন্ত্রাসী নিয়োগের অভিযোগ করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংস্থার যেসব সমালোচনা রয়েছে তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু  সমালোচনা ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাঁধাই করে ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে গত ১৬ আগস্ট অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়াকে মারাত্মক ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে বিবৃতি প্রদানের পর  রাষ্ট্রপক্ষ  ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, ব্যারিস্টার তুরিন আফরোজ ও ব্যারিস্টার তাপস কান্তি বল আজ শুনানী পেশ করেন।

রাষ্ট্রপক্ষের দায়ের করা অভিযোগের ওপর প্রথমে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু কিছু কথা বলেন। এরপর সুলতান মাহমুদ সিমন শুনানী পেশ শুরু করেন। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের কোন প্রতিনিধিকে আমরা কখনো ট্রাইব্যুনালের বিচার কাজ চলাকালে দেখিনি। তারা আমাদের বিচার নিয়ে যে মত প্রকাশ করেছে তার মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থার ওপর আঘাত করা হয়েছে। আমাদের বিচার, আইন, এবং সংহতিকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমাদের বিচার নিয়ে প্রশ্ন তুলেছে। এর একটা সীমা থাকা দরকার। এর রশি টেনে ধরা দরকার। তা না হলে আমাদের বিচার ব্যবস্থা ভূলুন্ঠিত হবে। আমাদের সংহতি, সম্মান নস্যাত হবে। আজ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ট্রাইব্যুনালের বিচারকে রেফারেন্স আকারে তুলে ধরা হচ্ছে। সেখানে হিউম্যান রাইটস ওয়াচ আমাদের এ বিচারকে চ্যালেঞ্জ করছে।
তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বেআইনী।
এসময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যে পাঁচটি অভিযোগ করেছে তা দেখে মনে হয় কেউ তাদের গাউড করেছে। আমি এ ট্রাইব্যুনালে যোগ দেয়ার পর একদিনও প্রসিকিউশনকে শান্তিকে থাকতে দেইনি। কারো সাথে চেম্বারে দেখা করার অনুমতি দেইনি। মাঝে মাঝে দুয়েকটা অনুষ্ঠানে গিয়েছি। তাও কারো বিয়ের দাওয়াতেই আজ পর্যন্ত যাইনি যদিও যাওয়া উচিত। তারপরও আমাদের সম্পর্কে এ ধরনের অভিযোগ দেখলে কষ্ট লাগে।
এরপর ব্যারিস্টার তাপস কান্তি বল শুনানী পেশ করেন। হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে এ পর্যন্ত বিশ্বে যত সমালোচনা হয়েছে তা থেকে উল্লেখযোগ কিছু সমালোচনার একটি সংকলন ট্রাইব্যুনালে পেশ করা হয়। ব্যারিস্টার তাপস কান্তি তার শুনানীতে হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ তুলে ধরেন।
হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে অনৈতিক ফান্ড সংগ্রহের অভিযোগ করে তিনি বলেন, তারা ফান্ড সংগ্রহের জন্য সৌদি আরব গেছে এবং সৌদি শাসকদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তারা কখনো কোন কথা বলেনা।
এসময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন মৃদু হেসে  বলেন, আল্লাহ তায়ালা সৌদি আরবকে সম্পদ দিয়েছেন। তারা সৌদি আরবের কাছে যাবেনা কি বাংলাদেশে আসবে ফান্ড সংগ্রহের জন্য।
ব্যারিস্টার তাপস বলেন, তারা অর্থনৈতিকভাবে কোন স্বালম্বী প্রতিষ্ঠান নয় । তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করে এবং তার উৎস কখনো প্রকাশ করেনা।
এরপর তাপস কান্তি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধাপরাধ তদন্তের জন্য একজন নাজিপন্থীকে নিয়োগ দিয়েছে।
এসময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন মৃদু হেসে বলেন, সে তো অভিজ্ঞ লোক।
তাপস কান্তি এরপর বলেন, তাদের উপদেষ্টা পরিষদে সন্ত্রাসীও রয়েছে। তখন বিচারপতি জাহাঙ্গীর হোসেন আবারো মৃদু হেসে বলেন, তা না হলে তাদের রক্ষা করবে কে?

তাপস কান্তি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে সিআইএ কে সমর্থন করে। তাদের বিরুদ্ধে ৯৫ জন একাডেমিশিয়ান বিবৃতি দিয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন এসময় বলেন, হিউম্যান রাইটস ওয়াচ কি বাংলাদেশের ছেলে নাফিসের ৩০ বছর জেল দেয়া বিষয়ে কোন কমেন্ট করেছে?
ব্যারিস্টার তাপস বলে,  হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও ২০ বছরের সভাপতি রবার্ট এল বার্নস্টাইন সংগঠনটির কার্যক্রম সমালোচনা করেছেন। তিনি বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের কোন কর্মী গাজার যুদ্ধক্ষেত্রে ছিলনা, আর্মির সাথেও  ছিলনা। কাজেই গাজায় যুদ্ধাপরাধ হয়েছে এ কথা বলা কঠিন।
তাপস কান্তি বলেন, আমাদের এ ট্রাইব্যুনালেও তাদের কোন প্রতিনিধি ছিলনা। কাজেই এখানে আইন ভঙ্গ হয়েছে তা তারা জানল কি করে?

এরপর ব্যারিস্টার তুরিন আফরোজও হিউম্যান রাইটস ওয়াচর এর তীব্র সমালোচনা করে শুনানী পেশ করেন। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ কোন সরল বিশ্বাসে, ভাল উদ্দেশে  ট্রাইব্যুনালের সমালোচনা করেনি। তারা মানবাধিকার রক্ষা না করে উল্টো মানবাধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা হিউম্যান রাইটস রক্ষার নামে হিউম্যান রাইটস লঙ্ঘন করেছে। যেটা করার সেটা না করে উল্টোটা করেছে। তারা হিউম্যান রাইটস এর জায়গা থেকে সরে গিয়ে বিপরীতে অবস্থানে চলে গেছে যেন এ বিচারই না হয়। ট্রাইব্যুনালে তাদের কোন পর্যবেক্ষক ছিলনা। কোন সোর্স থেকে তারা কিভাবে তথ্য সংগ্রহ করেছে, কিভাবে তারা এ বিচার বিষয়ে ওয়াকিবহাল হয়েছে তার কোন সূত্র উল্লেখ করেনি তাদের রিপোর্টে। তারা প্রথম থেকেই এ বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, বিতর্ক  শুরু করেছে। তারা পক্ষপাতদুষ্ট, তারা স্বাধীন কোন পর্যবেক্ষক নয় এবং তাদের গোপন এজেন্ড রয়েছে।
ব্যারিস্টার তুরিন আফরোজও তাদের বিরুদ্ধে অনৈতিক পন্থায় ফান্ড সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে তীব্র সমালোচনা করেন।

ব্যারিস্টার তাপস কান্তি যখন তার শুনানী পেশ শেষ করেন তখন দুপুর একটা বেজে যায় । এরপর তুরিন আফরোজ শুনানী পেশ করার জন্য দাড়ালে ট্রাইব্যুনাল বলেন, আপনার কলিগতো অনেক বিস্তারিত বলেছেন। আপনি আর কি বলবেন। তখন ব্যারিস্টর তুরিন আফরোজ বলেন, ৪৫ মিনিট সময় চান শুনানী পেশ করার জন্য।
এসময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন হেসে বলেন, বেশি বলিয়েননা। তারা আবার সপ্তম নৌবহর পাঠিয়ে দিতে পারে।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির, সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক শুনানী গ্রহণ করেন।

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

হিউম্যান রাইটস ওয়াচ বিষয়ে আগামীকাল শুনানী

২১/৮/২০১৩
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমনার  অভিযোগ বিষয়ে আগামীকাল  বৃহষ্পতিবার শুনানী অনুষ্টিত হবে। আজ ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য্য করেছে।

ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান এটিএম ফজলে কবির আজ মীর কাসেম আলীর চার্জ গঠন শুনানী শেষে বলেন, আমাদের কাছে হিউম্যান রাইটস ওয়াচ বিষয়ে যে আবেদন করা হয়েছে তা আমরা দেখেছি। আগামীকাল এ বিষয়ে শুনানী অনুষ্ঠিত হবে। তিনি রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে প্রস্তুতি নিয়ে আসার জন্য নির্দেশ দেন।

প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমনার  অভিযোগে গত মঙ্গলবার মামলা দায়ের ।
হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে বিচার প্রকৃয়াকে  মারাত্মক ত্রুটিপূর্ণ এবং পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করে গত ১৬ আগস্ট  বিবৃতি প্রদানের  প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ সংস্থাটির বিরুদ্ধে  আদালত অবমাননার  অভিযোগ দাখিল  করে।

চলতি মাসের  ১৬ তারিখ হিউম্যান রাইটস ওয়াচ তাদের নিজস্ব ওয়েবসাইটে অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়ার তীব্র সমালোচনা করে বিবৃতি প্রদান করে। এতে বলা হয়-  অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়া মারাত্মক ত্রুটিপূর্ন ছিল এবং ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছে। রাষ্ট্রপক্ষের  উপস্থাপিত তথ্য প্রমানে ঘাটতি থাকায় ট্রাইব্যুনাল নিজ থেকে রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এটা তারা করতে পারেনা কারণ বিচারকরা তাদের সামনে উপস্থাপিত তথ্য বিশ্লেষন করে রায় দেবেন। নিজেরা তদন্ত করতে পারেননা।  তাদের তদন্তের ফাইন্ডিংস  বিষয়ে আসামী পক্ষ কোন বক্তব্য রাখার সুযোগ পায়নি।

হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে দ্বিতীয় যে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয় তাহল-ট্রাইব্যুনালের বিচারকদের সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আতাত ছিল এবং বিচারপকরা রাষ্ট্রপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছেন। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ স্কাইপ কেলেঙ্কারির বিষয় তুলে ধরে মন্তব্য করেছে-এ থেকে স্পষ্ট যে, রাষ্ট্রপক্ষ কিভাবে এ বিচার পরিচালনা করবে, কোন সাক্ষী কখন হাজির করবে, সাক্ষীকে দিয়ে কি বলাতে হবে এ বিষয়ে ট্রাইব্যুনালের বিচারক রাষ্ট্রপক্ষের হাতে নীলনকশা তুলে দিয়েছে। স্কাইপ ডায়ালগ থেকে এটি স্পষ্ট যে বিচারকরা ঘণিষ্ঠভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পরামর্শ এবং নির্দেশনা দিয়েছে এ বিচার পরিচালনা বিষয়ে।

অধ্যাপক গোলাম আযমের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, ট্রাইব্যুনালের পুরো বিচার প্রকৃয়াকে হেয় করা, ট্রাইব্যুাল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা, ট্রাইব্যুনালের সম্মান নষ্ট করা  এবং সার্বিকভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হেয় করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনে।

আদালত অবমাননার অভিযোগে কেন  হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে বিচার প্রকৃয়া শুরু করা হবেনা সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনে। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আইনের ১১ (৪) ধারায় বর্নিত সর্বোচ্চ ১ বছরের সাজা অথবা পর্যাপ্ত পরিমান জরিমানারও আবেদন করা হয়েছে।


মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের

 মেহেদী হাসান ২০/৮/২০১৩
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমনার  অভিযোগে মামলা দায়ের  করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ থেকে আজ    দুপুরের পর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে বিচার প্রকৃয়াকে  মারাত্মক ত্রুটিপূর্ণ এবং পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করে বিবৃতি প্রদানের  প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ সংস্থাটির বিরুদ্ধে  আদালত অবমাননার  অভিযোগ দাখিল করল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজসহ অন্যান্য আইনজীবীরা  অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ দায়ের করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের বলেন, গোলাম আযমের রায়কে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে হিউম্যান রাইটস ওয়াচ পাঁচটি বিষয় তুলে ধরেছে। এর মধ্যে দুটি যুক্তি আমাদের কাছে আদালত অবমাননাকর বলে মনে হয়েছে। সে দুটি হল-হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ট্রাইব্যুনাল নিজ থেকে গোলাম আযমের মামলায় তদন্ত করেছে। আরেকটি হল রাষ্ট্রপক্ষের সাথে যোগসাজস করে ট্রাইব্যুনালের বিচারকরা রায় দিয়েছে। এছাড়া গোলাম আযমের মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। এসব কারনে আমরা সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছি।

রাষ্ট্রপক্ষের দায়ের করা মামলায় হিউম্যান রাইটস ওয়াচের যাদের বিবাদী করা হয়েছে  তারা হল-
১. হিউম্যান রাইটস ওয়াচ, পরিচালনা পর্ষদ, ৩৫০, ফিফথ এভিনিউ, ৩৪ তলা, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
২. সংগঠনটির এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্যাড অ্যাডামস, ১০০, বুশ স্ট্রিট, স্যুইট ৯২৫, সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র, এবং
৩. এশিয়া অঞ্চলের সহকারি স্টর্ম পিভ (১৬৩০, কানেক্টিভিটি এভিনিউ, এন ডব্লিউ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র) ।

আদালত অবমাননার অভিযোগে কেন  হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে বিচার প্রকৃয়া শুরু করা হবেনা সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনে। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আইনের ১১ (৪) ধারায় বর্নিত সর্বোচ্চ ১ বছরের সাজা অথবা পর্যাপ্ত পরিমান জরিমানারও আবেদন করা হয়েছে।

গত ১৬ আগস্ট হিউম্যান রাইটস ওয়াচ কর্তৃক অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়াকে সমালোচনা করে প্রদত্ত বিবৃতিকে মিথ্যা,  ভিত্তিহীন, বিভ্রান্তিকর, পক্ষপাতদুষ্ট, অসদউদ্দেশ্যমূলক এবং ট্রাইব্যুনালের বিচার প্রকৃয়াকে কলুষিত করা ও জনমনে খারাপ ধারণার উদ্দেশে অপপ্রচারমূলক আখ্যায়িত করে আবেদনে বলা হয়েছে এ বিষয়ে শুনানী শেষে কেন একে ট্রাইব্যুনাল বিরোধী বলে গণ্য করা হবেনা সে মর্মে রুল জারির করা হোক।
অভিযোগ দায়েরের পর  এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত পরবর্তীতে এ ধরনের বিবৃতি প্রদান, প্রচার  প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনে। 
অধ্যাপক গোলাম আযমের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, ট্রাইব্যুনালের পুরো বিচার প্রকৃয়াকে হেয় করা, ট্রাইব্যুাল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা, ট্রাইব্যুনালের সম্মান নষ্ট করা  এবং সার্বিকভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হেয় করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আবেদন। 
আবেদনে হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে বেশ কিছু অনৈতিক কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।  পক্ষপাতিত্ব করা, রিপোটির্ং নীতিমালা লঙ্ঘন, অনৈতিক ফান্ড কালেকশন পলিসিসহ অনেকগুলো অভিযোগ তুলে ধরা হয়েছে।

চলতি মাসের  ১৬ তারিখ হিউম্যান রাইটস ওয়াচ তাদের নিজস্ব ওয়েবসাইটে অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়ার তীব্র সমালোচনা করে বিবৃতি প্রদান করে। এতে বলা হয়-  অধ্যাপক গোলাম আযমের বিচার প্রকৃয়া মারাত্মক ত্রুটিপূর্ন ছিল এবং ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছে। রাষ্ট্রপক্ষের  উপস্থাপিত তথ্য প্রমানে ঘাটতি থাকায় ট্রাইব্যুনাল নিজ থেকে রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এটা তারা করতে পারেনা কারণ বিচারকরা তাদের সামনে উপস্থাপিত তথ্য বিশ্লেষন করে রায় দেবেন। নিজেরা তদন্ত করতে পারেননা।  তাদের তদন্তের ফাইন্ডিংস  বিষয়ে আসামী পক্ষ কোন বক্তব্য রাখার সুযোগ পায়নি।

হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে দ্বিতীয় যে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয় তাহল-ট্রাইব্যুনালের বিচারকদের সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আতাত ছিল এবং বিচারপকরা রাষ্ট্রপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছেন। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ স্কাইপ কেলেঙ্কারির বিষয় তুলে ধরে মন্তব্য করেছে-এ থেকে স্পষ্ট যে, রাষ্ট্রপক্ষ কিভাবে এ বিচার পরিচালনা করবে, কোন সাক্ষী কখন হাজির করবে, সাক্ষীকে দিয়ে কি বলাতে হবে এ বিষয়ে ট্রাইব্যুনালের বিচারক রাষ্ট্রপক্ষের হাতে নীলনকশা তুলে দিয়েছে। স্কাইপ ডায়ালগ থেকে এটি স্পষ্ট যে বিচারকরা ঘণিষ্ঠভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পরামর্শ এবং নির্দেশনা দিয়েছে এ বিচার পরিচালনা বিষয়ে।
সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালন ব্রাড এডামস বলেন, আমরা শুরু থেকেই সতর্ক করে আসছিলাম যে, বিচার প্রকৃয়ায় অনেক ঘাটতি রয়েছে। কিন্তু সরকার আমাদের কথা আমলে নেয়নি। সরকার যে রায় চেয়েছিল তা তারা পেয়েছে। কিন্তু গোলাম আযম আসলেই দোষী ছিল কিনা এ বিষয়ে স্থায়ী ফয়সালায় পৌছা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারা।



Azam conviction based on flawed proceedings-HRW

16 August, 2013
Fact Sheet
The problems with the Azam trial are manifold, and lead to the inescapable conclusion that there has been strong judicial bias towards the prosecution and grave violations of due process rights. The victims of these crimes and their families deserve real answers, which can only be found through fair and transparent proceedings.

Brad Adams, Asia director
(New York) – The trial of Ghulam Azam, the former chief of Bangladesh’s Jamaat-e-Islaami (Jamaat) party, at Bangladesh’s International Crimes Tribunal was deeply flawed and did not meet international fair trial standards, Human Rights Watch said today.
In March 2010 Azam was charged with six counts of conspiracy, planning, incitement, complicity, murder, and torture as crimes against humanity at the International Crimes Tribunal, known as the ICT, a specially constituted tribunal set up to try those responsible for war crimes during Bangladesh’s 1971 independence war. The judgment, handed down on July 15, 2013, found Azam guilty on all counts and sentenced him to life in prison for 90 years. He was spared the death penalty due to old age. On August 12, the prosecution appealed the sentence, arguing that Azam deserved the death penalty.

“Human Rights Watch has long supported the efforts to deliver accountability for the atrocities committed during the 1971 war, and to ensuring meaningful justice to victims and survivors, through fair trials which meet international standards,” said Brad Adams, Asia director. “We sounded the alarm that the law and trial process were deficient, but the government ignored the warnings. The government has got the conviction it wanted, but it has failed to ensure a fair trial that settles once and for all whether Ghulam Azam was guilty.”
Human Rights Watch’s concerns about the Azam trial include:
·         Judges improperly conducted an investigation on behalf of the prosecution
·         Collusion and bias among prosecutors and judges
·         Failure to take steps to protect defense witnesses
·         Changes in the trial court panel; and
·         Lack of evidence to establish guilt beyond a reasonable doubt
Among the most serious problems is the fact that the judges stated that they conducted an investigation to make up for deficiencies in the case presented by the prosecution. Judges in Bangladesh are only empowered to examine the evidence placed in front of them by the parties to the case. The defense counsel was not aware of this investigation and was thus unable to comment on or challenge the evidence obtained by the judges, which constitutes a serious violation of article 14 of the International Covenant on Civil and Political Rights, to which Bangladesh is a party. The investigation calls into serious question the impartiality of the court.
The ICT had not answered allegations of judicial bias raised by intercepted Skype and other communications in which The Economist revealed prohibited collusion between the judiciary, the prosecution, and the executive branch via an external consultant. Many conversations concerned the Azam trial, including ones which show that the judges laid out a blueprint to be used by the prosecution as to how to conduct the trial, which witnesses to call, and how to question them. The conversations make it clear that the judges were closely advising and directing the prosecution on presenting their case against Azam.
In addition, there have been ongoing problems with intimidation of defense witnesses and raids on defense chambers, including in the Azam case. The trial chambers have not ordered any investigation or offered any practical solution to overcoming the security concerns expressed by defense witnesses.
“The problems with the Azam trial are manifold, and lead to the inescapable conclusion that there has been strong judicial bias towards the prosecution and grave violations of due process rights,” Adams said. “The victims of these crimes and their families deserve real answers, which can only be found through fair and transparent proceedings.”


Prosecution's full application 
IN THE INTERNATIONAL CRIMES TRIBUNAL-1, DHAKA.
ICT – BD MISC. PETITION NO. ....... OF 2013

                                                IN THE MATTER OF:
A petition for contempt under section 11(4) of the International Crimes (Tribunals) Act, 1973, read with Rule 45 of the International Crimes (Tribunal-1) Rules of Procedure, 2010.
AND
IN THE MATTER OF:
Chief Prosecutor
                                       ...Petitioner
-Versus-
1. Human Rights Watch, represented by its Board of Directors, 350 Fifth Avenue, 34th Floor, New York, NY 10118-3299 USA.
2. Mr. Brad Adams, Executive Director, Asia Division, Human Rights Watch, 100 Bush Street, Suit 925, San Francisco, CA 94104, USA.
3. Mr. Storm Tiv, Associate, Asia Division, Human Rights Watch, 1630 Connecticut Avenue, N.W., Suite 500, Washington, D.C. 20009.  
                             ...Opposite Parties
The humble petition on behalf of the Petitioner above named most respectfully:
SHEWETH:
1.       That on 15th July 2013, the Hon’ble International Crimes Tribunal No. 1 of Bangladesh delivered its judgment in the Chief Prosecutor versus Professor Ghulam Azam, ICT-BD Case No. 06 of 2011 (henceforth, Azam Case) and sentenced him for 90 years of imprisonment since he was found guilty, beyond reasonable doubt, for the offences, under section 3(2) of the International Crimes (Tribunals) Act, 1973 (henceforth, the 1973 Act), committed by him in 1971.
2.       That the Appeals of the Azam Case against the conviction and sentencing are now pending before the Appellate Division of the Supreme Court of Bangladesh.
3.       That on 16th August 2013, Opposite Party No. 1, an international NGO, namely – Human Rights Watch, its Head Office being in 350 Fifth Avenue, 34th Floor, New York, NY 10118-3299 USA, originated an article written by the Opposite Party No. 3, namely one Storm Tiv, an Associate of Asia Division, Human Rights Watch, his working address being 1630 Connecticut Avenue, N.W., Suite 500, Washington, D.C. 20009, under the direct supervision of Opposite Party No. 2, namely Mr. Brad Adams, Executive Director, Asia Division, Human Rights Watch, his working address being 100 Bush Street, Suit 925, San Francisco, CA 94104, USA. The said article was published via Opposite Party No.1’s worldwide official website (http://www.hrw.org) with the following caption: “Bangladesh: Azam Conviction Based on Flawed Proceedings: Analysis Outlines how Fair Trial Rights of Accused Seriously Compromised”.
          That the said article is attached herewith and marked as, Annexure-A.
4.       That in the said article dated 16th August, 2013, the Opposite Party No. 1 with bias and mala fide intention most unethically commented, while the Appeals are pending before the Appellate Division of the Supreme Court of Bangladesh,  on the Professor Ghulam Azam’s trial proceeding at this Hon’ble Tribunal and the evidential issues of the same case.
5.       That in the said scandalising article, the Opposite Party No. 1 alleged, inter alia, that –
(a)   Judges of this Hon’ble Tribunal improperly conducted an investigation on behalf of the prosecution in the Azam Case;
(b)    There was collusion and biasness among prosecutors and judges in the Azam Case;
(c)  The Tribunal failed to take steps to protect defense witnesses of the Azam Case,
(d) There were changes in the judicial panel during trial of the Azam Case; and
(e)   There was lack of evidence to establish guilt beyond a reasonable doubt in the Azam Case.
6.       That the Petitioner concedes that issues relating to above mentioned allegation (e) are clearly a matter sub-judice and issues relating to allegations (c) and (d) are of no relevance to the Petitioner and as such, the Petitioner does not at all rest his prayer on issues relating to allegations (c), (d) and (e).        
7.       That the petitioner submits that statements made in reference with the issues relating to above mentioned allegation (a) and (b) are biased, baseless, utterly false and fabricated, ill-motivated, and are not made in good faith. Such statements were made only to scandalize this Hon’ble Tribunal and its process (by exercising its independent judicial functions and also fair trial) and to undermine the confidence of the people in the integrity of this Hon’ble Tribunal and its process.     
8. That the Petitioner therefore prays, relying upon issues relating to above mentioned allegations (a) and (b) only,  that this Hon’ble Tribunal may issue an order of contempt against the above-mentioned opposite parties under section 11(4) of the International Crimes (Tribunals) Act, 1973, read with Rule 45 of the International Crimes (Tribunal-1) Rules of­ Procedure, 2010.
I        Applicable Laws
9.       That section 11(4) of the International Crimes (Tribunals) Act, 1973 states that:
‘A Tribunal may punish any person, who obstructs or abuses its process or disobeys any of its orders or directions, or does anything which tends to prejudice the case of a party before it, or tends to bring it or any of its members into hatred or contempt, or does anything which constitutes contempt of the Tribunal, with simple imprisonment which may extend to one year, or with fine which extent to Taka five thousand, or with both.’
10.     That moreover, Rule 45 of the International Crimes (Tribunal-1) Rules of Procedure, 2010 states that:
‘In pursuance of section 11(4) of the Act, the Tribunal may draw a proceeding against any person who obstructs or abuses the process of the Tribunal, or disobeys any of its order or direction of the Tribunal, or who does anything which tends to prejudice the case of a party before the Tribunal, or tends to bring the Tribunal or any of its members into hatred or contempt, or does anything which constitutes contempt of the Tribunal.’
II       Jurisdiction of this Hon’ble Tribunal
11.     That the Petitioner submits that this Hon’ble Tribunal has jurisdiction over the relevant matter and the parties.
12.     That the Petitioner humbly submits that under section 11 (4) of the 1973 Act, this Hon’ble tribunal is empowered to punish ‘any person’, which includes both natural and legal person, whether living in Bangladesh or abroad, who ‘tends to bring it or any of its members into hatred or contempt’ and/or ‘does anything which constitutes contempt of the Tribunal’ .
13.     That the Petitioner humbly submits that the above-mentioned opposite parties, by publishing the said article through its worldwide website and thereby scandalising this Hon’ble Tribunal, either have ‘tended’ to bring this Hon’ble Tribunal into hatred or contempt and/or have ‘done’ an act which constitutes contempt of the Tribunal. ’
14.     That, therefore, this Hon’ble Tribunal has jurisdiction over the relevant matter and the parties under section 11(4) of the 1973 Act, read with Rule 45 of the International Crimes (Tribunal-1) Rules of Procedure, 2010.
III     Background of the Opposite Parties
15.     That Opposite Party No 1 is an US based international human rights organization which has been in operation for the last 30 years or so. In its official website, at http://www.hrw.org/about, it claims to be ‘one of the world’s leading independent organizations dedicated to defending and protecting human rights. It further claims that by focusing international attention where human rights are violated, it gives voice to the oppressed and hold oppressors accountable for their crimes.
16.   That the Opposite Party No 1 has been vehemently criticized worldwide for its motvated activities as a human rights organization. Some of the major allegations against the Opposite Party No 1 include, inter alia:
(a)              allegations of poor research and inaccuracy;
(b)             allegations of selection bias;
(c)              allegations of ideological bias;
(d)             allegations of unethical fund raising policies;
(e)              allegations of bias for or against particular nations;
(f)               allegations of appointing Nazi policy supporters (such as, Mr. Marc Garlasco) as investigator to report on war crimes and crimes against humanity;
(g)              allegations of appointing (pro-US) terrorists (such as, Mr. Shawan Jabrain) to its Advisory Board; and
(h)              allegations of publicly supporting CIA’s illegal actions of extraordinary rendition towards suspected (anti-US) terrorists.
17. That a wide number of reports, research publications, open letters of scholars etc. evidences the unethical and motivated role played by the Opposite Party No 1 in various parts of the world by its unreliable, uncredited, inaccurate and bias reports and findings on human rights matters. Even, the insiders like Mr. Robert L Bernstein, a founder and former chairman of the Opposite Party No1 has publicly blamed the Opposite Party for its unethical and motivated activities.  
IV      Contemptuous Issues
18.  That in the above mentioned scandalous report, originated by the Opposite Parties, alleges that judges of this Hon’ble Tribunal improperly conducted an investigation on behalf of the prosecution in the Azam Case.
19.     That the Petitioner submits that there is absolutely no base for bringing such scandalising allegation upon this Hon’ble Tribunal. The Petitioner also denies that there was ever any such request made by the prosecution in the Azam Case. Further, the judgement of the Azam Case does not at all endorse any such investigation being done by this Hon’ble Tribunal.
20.  That the Petitioner submits that such allegation made by the Opposite Parties are baseless, complete distortion of facts, ill-motivated and as such, unreliable. These statements were made merely to scadalize this Hon’ble Tribunal and its process. Also, the statements were made not in good faith and as such, tantamount to contempt of this Honorable Tribunal.
21.     That further in the above mentioned scandalous report, originated by the the Opposite Parties, alleges that there was collusion and biasness among prosecutors and judges in the Azam Case.
22.     That the Petitioner submits that there is absolutely no base for bringing such scandalising allegation upon this Hon’ble Tribunal. The petitioner also denies that there was ever any unholy or discrete association between this Hon’ble Tribunal and the prosecution. These statements were made merely to scadalize this Hon’ble Tribunal and its process. Also, the statements were made not in good faith and as such, tantamount to contempt of this Honorable Tribunal.
23.     That the only reference made by the Opposite Parties to its finding of collusion and biasness among prosecutors and judges in the Azam Case was an alleged skype communication between a member of the bench with his acquaintence at a very personal level. The Petitioner concedes that the said member of the bench did voluntarily resign to avoid any unwanted controversy. However, the Petitioner submits that no inquiry, whether legal, social or technical, was ever made to find the authenticity of the said skype communication and as such, the existence, let alone, content of the skype communication, can not be relied upon to allege a collusion and biasness among prosecutors and judges in the Azam Case.
  V     Lack of Good Faith
24.     That the Petitioner submits that the allegations (a) and (b) made in the scandalous article originated and published by the Opposite Parties lack ‘good faith’ on the part of the Opposite Parties. This is because:
                                            i.            For that the false and unreliable statements made in allegations (a) and (b) contained in the scandalous report of the Opposite Parties have unnecessarily questioned the image, standing and reputation of this Hon’ble Tribunal and as such, scandalized this Hon’ble Tribunal;
                                          ii.            For that the Opposite Parties have never carried on any independent investigation/research/inquiry to make such scandalous remarks contained in allegations (a) and (b) about this Hon’ble Tribunal and its process;
                                        iii.            For that the statements were inaccurate as it does not rely upon any reliable authority or in that matter any authority at all;
                                       iv.            For that the Opposite Parties, claiming to be an independent trial observer of the ICT BD, has never personally attended through any of its member or representative to observe a single trial of this Hon’ble Tribunal whether in Azam Case or other;
                                         v.            For that the false and unreliable statements made in allegations (a) and (b) contained in the scandalous report of the Opposite Parties are made long after pronouncement of the judgment of the Azam Case especially, when the Appeal of the Azam Case is pending before the Hon’ble Appelate Division of the Supreme Court of Bangladesh;
                                       vi.            For that the Opposite Parties are in a chronic habit of publishing reports relying upon poor research and inaccurate facts;
                                     vii.            For that the Opposite Parties are in a chronic habit of exercising selection and ideological bias;
                                   viii.            For that the Opposite Parties are in the habit of following unethical, immoral and undisclosed financial policies;
                                       ix.            For that the Opposite Parties are heavily dependent upon their undisclosed donor (private persons and private organizations) driven fund and as such, committed to fulfill the agenda of such undisclosed donors;    
                                         x.            For that the Opposite Parties do not practice any ethical standard in its recruitment policies and even go a long way to accommodate terrorists and human rights violators in their board;
                                       xi.            For that the Opposite Parties have illegally intervened in the judicial process of a sovereign country and tried to assassin the image of the entire process of trial of war criminals at the ICT BD and the judicial system, in general, of Bangladesh;
                                     xii.            For that the Opposite Parties have wrongfully exercised their ‘freedom of expression’ as guranteed under Article 19 of the Universal Declaration of Human Rights, 1948 and Article 13 of the American Convention of Human Rights, 1969 and as such, an contempt rule upon them shall not merit any ‘chilling effect’;
                                   xiii.            For that the Opposite Parties have violated all norms of journalistic morality as expected under the international law;
                                   xiv.            For that the Opposite Parties under the veil of an human rights organization cannot become a partisan to a human rights issue simply because their undisclosed donors demand so;
                                     xv.            Finally, for that, statements made at allegations (a) and (b) contained in the scandalous report of the Opposite Parties do not only attract the provisions of section 11(4) of the 1973 Act but also, the rules and practices of the international law.   
VI               PRAYER
25.     Therefore, it is humbly prayed that this Hon’ble Tribunal may kindly:
(a)    issue a contempt notice stating that why a contempt proceedings should not be initiated against the Opposite Parties in exercise of power of this Hon’ble Tribunal under section 11(4) of the International Crimes (Tribunals) Act, 1973, read with Rule 45 of the International Crimes (Tribunal-1) Rules of­ Procedure, 2010;
(b)   upon hearing, convict the Opposite Parties under section 11(4) of the International Crimes (Tribunals) Act, 1973, read with Rule 45 of the International Crimes (Tribunal-1) Rules of­ Procedure, 2010 for publishing an article dated 16.08.2013 (Annexure – A) through its worldwide website and thereby scandalising this Hon’ble Tribunal by biased, baseless, false and fabricated and mala fide publication (Annexure –A), and as such, have either ‘tended’ to bring this Hon’ble Tribunal into hatred or contempt and/or have ‘done’ an act which constitutes contempt of the Tribunal;
(c)     To stay further display, publication, circulation or use in any matter or in any other form of the scandalous Article dated 16.08.2013 (Annexure-A)
(d)   upon conviction, sentence the Opposite Parties, with imprisonment of one year and/or adequate fine and forward and notify for the execution of the same to the competent state, i.e., USA through the Ministry of Foreign Affairs;
(e)    issue any other order(s) or direction(s) that this Hon’ble Tribunal deems fit and proper for the interest of justice.